shopner bd
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
×

এশিয়া সিকিউরিটি সামিট-২০২৪ এ যোগদানের উদ্দেশ্যে সিংঙ্গাপুর গেলেন সেনাপ্রধান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ মে ২০২৪, ১১:৩৭

.

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি সরকারি সফরে আজ বৃহস্পতিবার (৩০ মে ২০২৪) সিংঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সফরকালে তিনি  আগামী ৩১ মে হতে ০২ জুন ২০২৪ পর্যন্ত  সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ শাংরি-লা ডায়লগ ২১তম এশিয়া সিকিউরিটি সামিট-২০২৪’ এ অংশগ্রহণ করবেন। 

পাশাপাশি সেনাবাহিনী প্রধান সিঙ্গাপুর সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ (সশস্ত্র বাহিনী প্রধান) এবং বিভিন্ন দেশ হতে আগত সেনাবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাগণের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, এশিয়া অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি, সামরিক গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা এবং ঝুঁকিসমূহ মোকাবিলায় যৌথ কর্মপন্থা নির্ধারণ এই সম্মেলনের মূল লক্ষ্য। 

সম্মেলন শেষে সেনাবাহিনী প্রধান আগামী ০২ জুন ২০২৪ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।