shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সিলেটে ২ লাখ টাকার বাঘাইড়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ এপ্রিল ২০১৯, ০৮:৩৯

সিলেট নগরীর লালবাজারে ৮০ কেজি ওজনের একটি বাঘমাছ বিক্রির জন্য উঠেছে। বুধবার সকালে বাজারে কেজি দরে বিক্রি শুরু করা হচ্ছে মাছটি। লালবাজারে গিয়ে দেখা যায়, বাঘাইড় মাছটি কেটে প্রতি কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ী মখলিছ মিয়া। মখলিছ মিয়া জানান, সিলেট সদর উপজেলার কুশিঘাট সোনাপুর এলাকাস্থ সুরমা নদীতে হেলাল মিয়া নামের এক ব্যক্তির জালে মাছটি ধরা পড়ে। তিনি মাছটি বিক্রি করতে লালবাজারে নিয়ে আসেন। এক লাখ ২০ হাজার টাকায় বাঘমাছটি কিনে নেন মখলিছ মিয়া। তিনি আরও জানান, দর-দামে না মেলায় পুরো মাছটি একসঙ্গে বিক্রি না করে কেটে বিক্রি করছেন। বিক্রেতা মখলিছ মিয়ার তথ্যানুসারে, ৮০ কেজি ওজনের বাঘমাছটি প্রতি কেজি ২৫০ টাকা করে বিক্রি করলে পুরো মাছের দাম পড়ে দুই লাখ টাকা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।