shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

চৌদ্দগ্রামে পাঁচ সন্তানের জননীকে কুপিয়ে হত্যা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ মে ২০১৯, ১২:৪২

কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জের ধরে পাঁচ সন্তানের জননীকে কুপিয়ে হত্যা করেছে পাষন্ডা স্বামী। নিহতের নাম জোসনা বেগম(৪৬)। তিনি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আবদুল মান্নানের স্ত্রী। পুলিশ সোমবার দুপুরে নিহতের লাশ উদ্ধার ও সুরতহাল শেষে ময়নাতদন্তের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। বিকেলে পাষন্ড স্বামী আবদুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকমাস ধরে পারিবারিক বিষয় নিয়ে সৈয়দপুর গ্রামের আবদুল মান্নান ও তার স্ত্রী জোসনা বেগমের বিরোধ চলছিল। সোমবার সকালে পূনরায় বাকবিতন্ডা শুরু হলে ক্ষীপ্ত হয়ে আবদুল মান্নান ছুরি দিয়ে জোসনার শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। ঘটনার টের পেয়ে স্থানীয়রা এগিয়ে আসলে আবদুল মান্নান পালিয়ে যায়। পরে জোসনাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লার একটি হাসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক তদন্ত শুভ রঞ্জন চাকমা বলেন, গৃহবধু নিহতের ঘটনায় ঘাতক স্বামী আবদুল মান্নানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।