shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

চৌদ্দগ্রামে মুজিবুল হক এমপি কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ মে ২০১৯, ১১:২১

কুমিল্লার চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়ন আল ক্বলম নূরানী ও হাফেজীয়া মাদরাসা পরিচালনা কমিটির উদ্যোগে মুক্তিযোদ্ধা মুজিবুল হক এমপি কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন- চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার। প্রধান বক্তা ছিলেন- ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ। হাজী মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মিয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, উপজেলা যুবলীগ নেতা এনাম পাটোয়ারী, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব কাজী নজরুল ইসলাম কামাল, উপজেলা কৃষকলীগের সভাপতি জসিম উদ্দিন সর্দার, ঘোলপাশা ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক সামছুজ্জামান সামছু, যুবলীগের সভাপতি মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আল রায়হান আলকাছ, ইউপি মেম্বার বেলাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন মাদরাসার ছাত্ররা কেরাত প্রতিযোগিতায় অংশ নেয় বলে মাদরাসা সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।