shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

উল্লাপাড়ায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ মে ২০১৯, ১৩:২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুই গ্রামে বজ্রপাতে চার ধানকাটা শ্রমিমের হয়েছে। এসময় আহত হয়েছেন আরও তিন শ্রমিক। শনিবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার রামাইল ও ওলিদহ গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। বড়পাঙ্গাশী ইউপি চেয়ারম্যান লিটন জানান, উপজেলা শলকগ্রাম থেকে ৭-৮ জন শ্রমিক ওই গ্রামের চুক্তিতে ধান কাটতে আসেন। রাতের খাবার খেয়ে শ্রমিকরা রামাইল গ্রামের খোলায় ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দুই ঘুমন্ত শ্রমিকের মৃত্যু হয়। এসময় আহত হন তিনজন। আহতদের উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে একই সময় উপজেলার সলঙ্গা ইউনিয়নে ওলিদহ গ্রামে বজ্রপাতে আরও দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলা ইউএনও আরিফুজ্জামান জানান, বজ্রপাতে দুই গ্রামের নিহতদের খবর পেয়েছি। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।