shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

ব্রাহ্মণবাড়িয়ার গণপিটুনিতে ২ ডাকাত নিহত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ মে ২০১৯, ১২:৪১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ডাকাতিকালে এলাকাবাসীর গণপিটুনিতে দুজন সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছেন। এ সময় ডাকাতের হামলায় বাড়ির তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে আশুগঞ্জের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ আলম জানান, নিহতদের বয়স ৩৫ থেকে ৪০ বছর হবে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মধ্যরাতে দুর্গাপুর গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে হানা দেয় ১০-১৫ জনের সশস্ত্র ডাকাত দল। বাড়ির লোকজন এ সময় বাধা দিলে তাঁদের উপর হামলা চালানো হয়। এ পর্যায়ে তারা চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে ডাকাতদের গণপিটুনি দেয়। গণপিটুনিতে আহত দুইজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে বৃহস্পতিবার ভোরে তারা মারা যান। হামলায় আহত হাবিবুর রহমানের ছেলে মো. ছানাউল্লাহ, নাতি রুহুল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।