shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সিরাজগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৯

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ জুন ২০১৯, ১৫:৫৫

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পাগলা বোয়ালিয়া ব্রিজের ওপর বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলেই আটজন ও হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা যান। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার কেনাগাতী গ্রামের আব্দুল করিমের ছেলে হাফিজুল ইসলাম (৩২), উল্লাপাড়া উপজেলার কৃষ্ঠপুর গ্রামের সবুজ (৩০) ও পাগলা বয়লা এলাকার রেজাউল (৩৫)। বাকি আহত ও নিহতদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। উল্লাপাড়া মডেল খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ জানান, ধারণা করা হচ্ছে লেগুনা রং রোডে চলার কারণে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর কর্মীরা হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। তিনি আরো জানান, ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সাথে উল্লাপাড়া থেকে ছেড়ে আসা হাটিকুমরুলগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আটজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা যায়। নিহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। দুর্ঘটনার পরে আধাঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। তবে এই মুহূর্তে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।