shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চারজনের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ জুন ২০১৯, ০৯:৪৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ গেল চারজনের। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। এরা সকলেই ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে নগরবাড়ি-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. সেরাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে গাইবান্ধাগামী যাত্রীবাহী বাসটি রায়গঞ্জ উপজেলার শিমলা এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে উদ্ধার অভিযান চালিয়ে ৪ জনের মরদেহ উদ্ধার করে। আহত ২০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। স্টেশন অফিসার সেরাজুল আরো জানান, বাসটি খাদের পানিতে পড়ে গেছে। সেখানে উদ্ধার অভিযান এখনও চলেছ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।