shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

ফরিদপুরে সড়কে ঝরল পাঁচ প্রাণ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ জুন ২০১৯, ১২:৪২

ফরিদপুর সদর উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের দিন সকালেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচজন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার ধুলদী রেলগেট এলাকায় এ কে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নিহতেদের মধ্যে বাসের ড্রাইভার ও হেলপার রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে ফরিদপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, আজ সকাল পৌনে ৭টার দিকে এ কে ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। ধুলদী রেলগেট এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ সময় আহতদের উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান। আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আহত অবস্থায় পাচঁ বছরের একটি শিশু উদ্ধার করা হয়েছে, তবে তার বাবা-মায়ের খোজঁ পাওয়া যাচ্ছে না বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।