shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

দিনাজপুরে একসঙ্গে ৬ লাখ মুসল্লির নামাজ আদায়!

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ জুন ২০১৯, ১৩:০১

বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ায় আয়তনে সবচেয়ে বড় দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে সুষ্ঠুভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এই ঈদের জামাতে এবার ৬ লাখ মুসল্লির সমাগম হয় বলে দাবি করেছেন আয়োজকরা। এবারে গত বছরগুলোর চেয়ে বেশি সংখ্যক মুসল্লির সমাগম হয়েছে। এতে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা। বুধবার সকাল পৌনে ৯টায় ৫ম বারের মতো ঈদের জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও কোনো বৃষ্টি হয়নি। রোদ কম থাকায় শান্তিপূর্ণভাবেই নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ঈদ জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন হতে নিরাপত্তা ব্যবস্থা ও আয়োজনে কোনো কমতি ছিল না। পুলিশ, বিজিবি, র্যা ব, অস্ত্রধারী আনসার, ওয়াজ টাওয়ার, সিসি ক্যামেরা এবং সাদা পোশাকে পুলিশের নিরাপত্তার বলয় ছিল মাঠজুড়ে। সবমিলিয়ে সুষ্ঠুভাবে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি ধর্মপ্রাণ মুসল্লিরা। আয়োজকদের পক্ষ থেকে একসঙ্গে ১০ লাখ মুসল্লি যাতে করে ঈদের নামাজ আদায় করতে পারে সে ধরনের প্রস্তুতি ছিল বলে জানানো হয়েছে। ঈদের জামাতে অংশগ্রহন করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।