shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

শায়েস্তাগঞ্জে আগুনে ১০ দোকান পুড়ে ছাই

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ জুন ২০১৯, ১১:৩৯

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আগুনে ১০ দোকান পড়ে ছাই হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সুতাং বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের কর্মী মাহমুদ হাসান জানান, উপজেলার সুতাং বাজারে একটি তুলার দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে। এসময় একে একে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে বাজারের ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।