shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

ফেনীতে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারির মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ জুন ২০১৯, ০৯:৪৩

ফেনীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারির মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-৭ চট্টগ্রামের উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম জানান, কয়েকজন কারবারি বিপুল পরিমাণ মাদক নিয়ে ওই এলাকার একটি পরিত্যক্ত টিনের ঘরে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। র‌্যাব পাল্টা গুলি চালালে দুই কারবারি গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। আধুনিক ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. আবু তাহের বলেন, মরদেহ হসপাতালের মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।