বিয়ের আগ মুহুর্তে প্রাণ গেল রবিউল সরদারের

বিয়ের আগ মুহুর্তে বর সেজে বিয়ের আগ মুহুর্তে পরিত্যক্ত বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল আনছার সদস্য মো. রবিউল ইসলাম সরদারের (২৫) মাদারীপুরের কালকিনি উপজেলার মাইজপাড়া ইউনিয়ন আব্দুল সালাম সরদারের ছেলে মো. রবিউল ইসলাম সরদার। কিশোরগঞ্জ জেলায় আনছার সদস্য হিসাবে চাকুরিতে কর্মরত ছিলেন তিনি।
৭ই জুন শুক্রবার সকাল দশটার দিকে অত্র এলাকায় বীরমোহন উচ্চ বিদ্যালয়ে আগের দিনে ঝড়-বৃষ্টির কারনে পরিত্যক্ত বিদ্যুতের তার স্কুলের মসজিদের কাছে পরে ছিল। মোবাইলে কথা বলতে বলতে এক পর্যায়ে তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মারাত্বক আহত হন রবিউল ইসলাম। পরে বাড়ির লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ঐদিনই বর সেজে শশুর বাড়ীতে যাওয়ার কথা ছিল।
এলাকা ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, আনসার সদস্য রবিউল সরদারের নিজের বিয়ে অনুষ্ঠান ছিল আজ। এ বিয়েতে যাওয়ার সকল প্রস্তুতি চলছিল তার বাড়িতে। তিনি বর সেজেও প্রস্তত নিচ্ছিলো। আত্নীয় স্বজন বরযাত্রীতে যাওয়ার জন্য একের পর এক বাড়ি হাজির হতে শুরু করেছিল। বাদ জুমা শেষে সবাইকে নিয়ে যাবেন পালকিতে করে নতুন বউ আনতে কিন্তু বর সেজে বউ আনার পরিবর্তে নির্মম নিয়তীর কারনে তাকে না ফেরার দেশে বর সেজেই যেত হলো।
এ ব্যাপারে বাড়ীরর বাবা আব্দুস সালাম সরদার বলেন, এটা একটা দুর্ঘটনা এটা নিয়তির খেলা। এখানে কারো কোন দোষ নেই। আমাদের কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই।
স্কুলের প্রধান শিক্ষক সালাউদ্দিন আকন বলেন, ছেলেটা আমাদেরই ছাত্র ছিল, এরকম একটি মর্মান্তিক দুর্ঘটনার জন্য আমরা গভীরভাবে মর্মাহত। স্কুল বন্ধ থাকার কারনে পরিত্যক্ত বিদ্যুতের পড়ে ছিল আমরা কেউই দেখতে পাইনি।
খবর পেয়ে ডাসার থানার কর্মকর্তা মো. নাছিরদ্দিন (তদন্ত) ঘটনা স্থল পরিদর্শণ করেন। তিনি বলেন, যেহেতু এটা একটা দুর্ঘটনা, নিহতের পরিবার এ ব্যপারে থানায় কোন অভিযোগ দায়ের করেননি, তাই এব্যপারে আমরা কোন পদক্ষেপ নিতে পারছি না। যদি কেউ থানায় অভিযোগ দায়ের করেন তাহলে আমরা তদন্ত করে যথাযথ আইনি পদক্ষেপ নিব।