shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

ফতুল্লায় কয়েলের আগুনে একই পরিবারের দগ্ধ ৪

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ জুন ২০১৯, ০৯:৫৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় মশার কয়েলের আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- আবদুল আলিম (৬৫), তার মেয়ে শিউলী (৩৫), শিউলীর মেয়ে জুথি (১৩) ও তানজিলা (৬)। এদের মধ্যে শিউলীর ৯৮ শতাংশ, আবদুল আলিমের ৪৮, জুথির ১৮ এবং জানজিলার ২৪ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা গুরুতর। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার পাগলায় এ ঘটনা ঘটে। সকাল ৭টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত শিউলীর স্বামী জাকির হোসেন জানান, ঘরে মশার কয়েল থেকে আগুন লাগে। এতে তারা দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, সকাল ৭টার দিকে একই পরিবারের দগ্ধ চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।