shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

চৌদ্দগ্রামে পদুয়া উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষকের বিদায়ী সংবর্ধনা ও ঈদ পূণর্মিলনী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ জুন ২০১৯, ১৯:৪৩

কুমিল্লা চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের ঐতিহ্যবাহী পদুয়া সুফিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু অনিল চন্দ্র দেবনাথ ও সিনিয়র শিক্ষক বাবু রামমোহন নাথের বিদায়ী সংবর্ধনা, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ঈদ পূণর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিয়াদ হোসেন জাবেদের সভাপতিত্বে ও কাজী আরিফুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক, সংবর্ধিত শিক্ষক বাবু অনিল চন্দ্র দেবনাথ, বাবু রামমোহন নাথ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব খায়েজ আহম্মদ ভূঁইয়া, সাংবাদিক শাহজালাল রতন, ডা. শহিদ উল্যাহ, মাস্টার মো. এয়াছিন, এয়াকুব ভূঁইয়া, ইউপি মেম্বার শামীম তৈমুর মাইকেল, নাজিম উদ্দিন মজুমদার, খলিলুর রহমান ভূঁইয়া, জহির আহম্মদ, মোশারফ হোসেন ভূঁইয়া প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।