shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

মধুপুরে মধুপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ জুন ২০১৯, ২০:১১

টাঙ্গাইলের মধুপুরে পৃথক দুই ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে করে নিহতের দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার দুপুরে পৃথক এ দুটি ঘটনা ঘটে। জানা যায়, মঙ্গলবার দুপুরে মধপুর পৌরসভার উত্তরা আবাসিক এলাকার আতিক হাসান লাভলুর ৩ বছর বয়সী ছেলে অয়ন বাড়ির পাশে খেলাধুলা করতে গিয়ে পাশের পরিত্যাক্ত পুকুরে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে দুপুরে মধুপুর উপজেলার কুড়ালিয়া এলাকার বানিয়াবাড়ী গ্রামের মোফাজ্জল হোসেনের ৭ বছর বয়সী মেয়ে মারিয়া একা বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।