shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ জুন ২০১৯, ১০:৫২

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-মহাদেবপুর উপজেলার বিজয়পুর গ্রামের দুলাল হোসেনের ছেলে শরিফ হোসেন (১৯), গোলাম রসুলের ছেলে রুহানী ইসলাম (১৯) ও আব্দুস সামাদের ছেলে সাগর হোসেন (১৯)। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার মহিষবাথান বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, নিহতরা সবাই বিভিন্ন কলেজের এইচএসসি শিক্ষার্থী। রাত ১০টার দিকে সাগর হোসেন তার ভগ্নিপতির মোটরসাইকেলে করে আরো দুই বন্ধুকে নিয়ে মহাদেবপুর উপজেলার দিকে আসছিলেন। মহিষবাথান বাজার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারগুলোর পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করায় তাদের পরিবারকে রাতেই লাশগুলো হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।