shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

চৌদ্দগ্রামে পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে শিশুর মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ জুন ২০১৯, ২২:৪৭

কুমিল্লার চৌদ্দগ্রামে পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে নিসাত(১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের তালগ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের প্রতিবেশি তৌহিদ উল্যাহ জানান, কারণদীঘির পাড়ে শনিবার কয়েকজন শিশুসহ নিসাত পাখির বাসা ভাঙতে যায়। হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার শেষে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিক নিসাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টায় নিসাতের মৃত্যু হয়। ছেলেকে হারিয়ে পরিবারের লোকজন এখন পাগল প্রায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।