shopner bd
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
×

চুয়াডাঙ্গায় দুই বছরের সন্তানকে গলা কেটে হত্যা করল মা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ জুন ২০১৯, ১১:০৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ২ বছরের নিজের সন্তানকে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেছে মা। ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। সোমবার ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার সনাতনপুর গ্রামের গ্রাম্য ডাক্তার মামুন অর রশিদের স্ত্রী শামীমা খাতুন (৩৫) মানসিক ভারসাম্যহীন। তাদের ৩টি সন্তান রয়েছে। ছোট সন্তান স্নেহা। বয়স মাত্র ২ বছর। সোমবার ভোরে শামীমা খাতুন তার ঘুমন্ত মেয়েকে ডেকে তুলে দোতলায় সিঁড়িঘরের পাশে রান্নাঘরে নিয়ে যায়। সেখানে বঁটি দিয়ে তার গলা কেটে হত্যা করে। শামীমার স্বামীর দাবি, শামীমা মানসিক রোগী। এর আগেও সে এমন ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী আসাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক শামীমাকে পুলিশ গ্রেফতার করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।