shopner bd
রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

ওসমানী বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণের বার জব্দ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৯ ডিসেম্বর ২০২০, ২০:০৬

ওসমানী বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণের বার জব্দ

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোটি টাকা মূল্যের প্রায় ২ কেজি (১৯৭২ গ্রাম) ওজনের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট, সিলেট ।

শুক্রবার দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইটের এক যাত্রীকে দেহ তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট সিলেট সহকারী কমিশনার মো. আল-আমিন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইটে সোনা চোরাচালান হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে তারা সকাল পৌনে ৯ টায় বিমান অবতরণের পর ভেতরে তল্লাশি করে বিমানে আসা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন। পরে জামাল আহমদ নামের এক ব্যক্তির কাছ থাকা মোট ১৪টি স্বর্ণের বার উদ্ধার করে সিলেট কাস্টমস। আটককৃত জামাল আহমদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

এর আগে সে একাধিক চোরাচালানে জড়িত রয়েছে বলে কাস্টমস সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।