চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৭
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নে মিয়াবাজার-শিবের বাজার সড়কের বেলঘর গ্রামে রাস্তা সংলগ্ন খাল মাটি দিয়ে ভরাট করে বসতবাড়ি নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।
পানি নিস্কাশনের পথ বন্ধ হওয়ায় প্রায় একশ একর কৃষি জমি ও জমির মালিক বা কৃষকরা বড় ধরণের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সরজমিনে গিয়ে জানা যায়, উজিরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি জনাব মিঞা নাছির উদ্দিন থেকে ক্রয়কৃত জমি বসত বাড়ি নির্মাণের উদ্দেশ্যে কৃষি জমি মাটি দিয়ে ভরাট করছে শিবপুর গ্রামের মৃত সফিকুর রহমানের ছেলে গ্রিস প্রবাসী মোঃ খোকন। জমি ভরাট করতে গিয়ে রাস্তার পাশের পানি নিষ্কাশনের খালটিও ভরাট করে ফেলে এবং ওই খানে প্লাস্টিকের সরু একটি পাইপ দেয় পানি নিষ্কাশনের জন্য ।
জানা যায়,এক সময় অনেক চওড়া ছিল রাস্তার পাশের খালটি । বিভিন্ন ভাবে খালটি ভরাট হয়ে বর্তমানে ৪ ফুটের মত আছে। প্রতি বছর বর্ষা মৌসুমে এ এলাকার আবাদি জমিগুলোতে জলাবদ্ধতা দেখা দেয় খালটি সরু হওয়ার কারণে । এমতাবস্থায় পানি নিষ্কাশনের এক মাত্র খালটিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় প্রায় একশত একর আবাদি জমি ক্ষতিগ্রস্ত হবে। এতে শঙ্কিত হয়ে পড়েছেন এলাকার কৃষকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক বলেন, খালটির পানি প্রবাহে বাধা সৃষ্টি হওয়ার কারণে আগামী বর্ষা মৌসুমে ব্যাপক জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে ‘খালের জায়গা ভরাট করে স্থায়ীভাবে বাড়িঘর নির্মাণ করায় অস্তিত্ব সংকটে পড়ছে খালটি। । আর জলাবদ্ধতায় নষ্ট হবে প্রায় একশত একর জমির ফসল’।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাই বলেন, যেভাবে খাল ভরাট করা হয়েছে, ধান আবাদের সময় পানি বের হওয়ার পথ নেই। ভারত থেকে বর্ষা মৌসুমে নেমে আসা পানি নিষ্কাশনের একমাত্র পথ হল এ খালটি। আমি এবিষয়ে শিগগিরই প্রশাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন সরকার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে’।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com