হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র ০২ এপ্রিল ২০২১, ১৩:৫৮
বরিশালের খানবাহাদুর হেমায়েত উদ্দিনের নাতি জামান আহমেদ(৬৫) গত ৩১ মার্চ বুধবার নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার ১ এপ্রিল জানাজার নামাজ শেষে লং আইল্যান্ডে মরদেহ দাফন করা হয়।
মরহুম জামান আহমেদ দীর্ঘদিন নিউইয়র্ক বরিশাল সমিতির সভাপতি ছিলেন। তিনি একজন জনদরদি, পরউপকারি, সদালাপি সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জামান আহমেদের মৃতু্তে গভীর শোক ও পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন বরিশাল ডিভিশনাল এসোসিয়েশন অব ফ্লোরিডা এর পক্ষে সভাপতি মাহবুবুর রহমান মিলন ও সাধারন সম্পাদক জসিমউদ্দিন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com