shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

শেরপুরে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ জুন ২০১৯, ১৫:২৪

শেরপুরের ঝিনাইগাতীতে শেফালি আক্তার নামের এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গ্রামের আবুল কালামের মেয়ে ও শ্রীরবদী সরকারি কলেজের (এইচএসচি) প্রথম বর্ষের শিক্ষার্থী সে। বৃহস্পতিবার উপজেলার ধানশাইল ইউনিয়নের দুপুরিয়া গ্রামে নিজ বাড়ি থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। প্রতিবেশী ও পারিবারির সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে মেয়েটি ঘর থেকে তেমন বের হতো না এবং কারও সাথে কথা বলতো না। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, বুধবার দিবাগত রাতে নিজ ঘরে শেফালির ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।