স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৯ এপ্রিল ২০২১, ১৩:৫৭
‘লকডাউন’ শিথিল করায় টানা ৪ দিন বন্ধ থাকার পর আজ শুক্রবার ঢাকাসহ সারাদেশে শপিংমল ও দোকানপাট খুলেছে। স্বাস্থ্য বিধি মেনে সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিপনিবিতান খোলা থাকবে।
‘লকডাউনে’ দোকানপাট বন্ধ রাখার প্রতিবাদে গত কয়েকদিন ব্যবসায়ীদের বিক্ষোভের পর গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও মার্কেট খোলার অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
শুক্রবার সকাল থেকেই শপিংমল ও মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি মেনে ক্রেতাদের প্রবেশ করানো হয়। সরকারি নির্দেশনা বাস্তবায়নে বিভিন্ন মার্কেট ও শপিংমলের নিরাপত্তাকর্মী ও সমিতির নেতাদের তৎপরতা দেখা গেছে। তবে, ক্রেতা সমাগম কম দেখা থাকলেও টানা বন্ধের পর দোকানপাট খুলে দেয়ায় খুশি হয়েছেন ব্যবসায়ীরা।
অপরদিকে, বিশেষ প্রয়োজন থাকায় স্বাস্থ্যবিধি মেনেই কেনাকাটা করতে বের হয়েছেন বলে জানিয়েছেন ক্রেতারা।
এর আগে গত সোমবার (৫ এপ্রিল) থেকে দেশে করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে এক সপ্তাহের ‘লকডাউন’ দেয়া হয়েছিলো।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com