shopner bd
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
×

দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে উপচেপড়া ভিড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

  রাজবাড়ী প্রতিনিধি ১১ এপ্রিল ২০২১, ২০:২৩

রাজবাড়ী প্রতিনিধি

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় চলমান লকডাউনের মধ্যেই দেশজুড়ে ১৪ এপ্রিল হতে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত ঘোষণায় ঢাকা ছাড়তে শুরু করেছেন অসংখ্য মানুষ।

এর প্রভাব পড়ছে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ওপর। এ রুটে চলাচলকারী ফেরিগুলোতে গাদাগাদি করে পার হচ্ছেন সাধারণ যাত্রীরা। অধিকাংশ যাত্রীর মধ্যেই সচেতনতার বালাই নেন।

রোববার সরেজমিন দেখা যায়, দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় ঢাকা ও এর আশপাশের জেলা শহরগুলো থেকে খেটেখাওয়া সাধারণ মানুষ বিভিন্ন ছোট ছোট যানবাহনযোগে পাটুরিয়া ফেরি ঘাটে আসছেন। সেখান থেকে গাদাগাদি করে ফেরি পার হয়ে দৌলতদিয়া ফেরিঘাটে আসছেন।

এখানে আসার পর অতিরিক্ত ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ইজিবাইক, মাহিন্দ্র, মোটরসাইকেল, নসিমন, পিকআপসহ  বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে গন্তব্যস্থলের দিকে রওনা করছেন তারা। সরকারিভাবে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও সাধারণ মানুষের মধ্যে তা মেনে চলার কোনো লক্ষণ দেখা যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের (এজিএম) ফিরোজ শেখ বলেন, বর্তমান ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। সরকার লকডাউনের ব্যাপারে আরও কঠোর হওয়ার ঘোষণা দেওয়ায় মানুষ ঢাকা ছাড়ছে। আমরা চেষ্টা করছি মানুষকে যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে পারাপার করতে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।