shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

ক্রেতাশূন্য রাজধানীর বাজার, ইলিশে নেই বৈশাখী উত্তাপ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ এপ্রিল ২০২১, ১২:২৮

ইলিশ

পহেলা বৈশাখে ক্রেতাশূন্য রাজধানীর বাজারে হালিতে ৮শ' থেকে ১২শ' টাকা কমেছে ইলিশের দাম। অন্যান্য মাছের দামও কমেছে কেজিতে ১শ' থেকে দেড়শ টাকা। তবে দাম বেড়েছে রমজানে বাড়তি চাহিদা থাকা শসা, বেগুন আর কাঁচামরিচের। এদিকে, সকাল সকাল কারওয়ানবাজারে কাঁচামাল কিনে পরিবহন সংকটে আটকা পড়েন আশপাশের বাজারের অনেক দোকানি। তবে, ক্রেতা কম থাকায় মাল পচে নষ্ট হওয়ার আশঙ্কা তাদের।

সময়টা ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় বন্ধ থাকে মাছ ধরা। এরপরও ক্রেতা চাহিদার সুযোগে দাম বাড়িয়ে দেন বিক্রেতারা। আকাশচুম্বী দামের চিত্র বরাবরই থাকে বাজারে। সেখানে এবার চিত্রটা একেবারেই ভিন্ন।

সর্বাত্মক লকডাউনের প্রভাব পড়েছে বাজারে। মাছ বাজারে ফাঁকা অনেক দোকান। যারা দোকান সাজিয়েছেন তারা জানান, চাহিদা না থাকায় কমেছে ইলিশের দাম। দুই তিনদিন আগের তুলনায় কমেছে অন্য মাছের দামও।

মাংসের বাজারেও ক্রেতা শূন্য পরিস্থিতি। মুরগির দাম কিছুটা কমলেও গরুর মাংস বিক্রি হচ্ছে বাড়তি দামে।

তবে লকডাউনে পণ্য সরবরাহে কোন সংকট নেই বলে জানিয়েছেন বিক্রেতারা। যথারীতি প্রতিরাতের মতোই দূরদূরান্ত পণ্যবাহী ট্রাক ঢোকে রাজধানীর কাওরানবাজারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।