shopner bd
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
×

হিলিতে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

  হিলি প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২১, ১৬:০১

হিলি প্রতিনিধি

করোনাভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ার কারনে সরকার ৮দিনের কঠোর লকডাউন ঘোষনা করেছে। আজ দ্বিতীয় দিন। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করার কথা বলা হলেও দিনাজপুরের হিলিতে মানছেন না অনেকেই। বাজারগুলোতে নেই কোন স্বাস্থ্যবিধির বালাই। অনেকের মুখে মাস্ক দেখা গেলেও রেখেছেন থুতনির নিচে।

ওষুধের দোকান, কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় দোকান খোলা রাখার কথা বলা হলেও অনান্য পণ্যের দোকানপাট খুলে বিক্রয় করছেন অনেকেই। প্রতিদিন ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হলেও সচেতন হচ্ছেননা অনেকেই। 

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার নূর-এ আলম জানান, প্রশাসনের পক্ষ্য থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিশেষ করে যারা মাস্ক ছাড়া বের হচ্ছেন এবং সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখছেন প্রতিদিন তাদরেকে জরিমানা করছি। গতকাল ১৭ জনকে ৬ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।