লালমনিরহাট প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২১, ২০:৫১
লালমনিরহাটে করোনাভাইরাসের প্রভাব ও লকডাউনের কারণে সবকিছু বন্ধ থাকায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া গরিব ও অসহায় দিনমজুর মানুষজন। এরমধ্যে শুরু হয়েছে রমজান মাস এমন অবস্থায় অসহায় মানুষের খাদ্যের কথা বিবেচনা করে সম্পূর্ন বিনামূল্যে ‘মানবতার বাজার’ নামে কাঁচা পণ্যের দোকান খুলেছেন ছাত্রলীগ নেতকর্মীরা।
রমজানের পুরো মাসজুড়ে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে। এই ‘মানবতার বাজার’ লালমনিরহাট জেলা ছাত্রলীগের উদ্যোগে কর্মসূচি চালু করা হয়েছে। জেলা ছাত্রলীগের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে এ সার্ভিসটি চালু করা হয়েছে।
রবিবার (১৮ এপ্রিল) সকালে জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্কর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদকের নির্দেশে জেলা জুড়ে ছাত্রলীগের উদ্যোগে মানবতার বাজার কর্মসূচি চালু করা হয়েছে।
এসব সবজি প্রত্যেক অস্বচ্ছল পরিবারকে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। আর এসব কাজ করছেন জেলা, উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতারা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্কর, সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রলীগের আবদুল্লা আল মমিন, লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান আওরঙ্গসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com