ফেনী প্রতিনিধি ২২ এপ্রিল ২০২১, ১৮:৩৬
ফেনীর সোনাগাজী পৌর এলাকায় নিম্ম আয়ের মানুষের খাদ্যাভাব ও অর্থসংকটে যাতে না পড়ে সে জন্য এসব মানুষের ঘরে খাবার ও নগদ অর্থ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়ে সোনাগাজী পৌরসভা মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন চালু করেছেন করোনায় ”হ্যালো মেয়র” সার্ভিস।
কারো পরিবারে খাবার সংকট দেখা দিলে পৌর মেয়র বা কমিশনারদের ফোনে অবহিত করলেই ঠিকানা অনুযায়ী খাবার ও নগদ টাকা পৌঁছে দিচ্ছেন পৌর মেয়রসহ পৌর কর্মকর্তা কর্মচারীরা।
বৃহস্পতিবার সকালে সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকনের ব্যক্তিগত অর্থায়নে পৌর এলাকার প্রতিবন্ধী ও অসহায় পাঁচশত পরিবারে মাঝে শুকনো খাবার ও নগদ টাকা বিতরণ করেন।
প্রাণঘাতি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সরকার ১৪ দিনের ছুটি ঘোষণা করেছে। হাটবাজার, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। হোম কোয়ারেন্টাইনের এই সময়ে সবচেয়ে বেশী সমস্যায় পড়েছেন নিম্ন আয়ের মানুষ, শ্রমজীবী ও দিনমজুররা। সোনাগাজী পৌর এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। হাটবাজার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কাজ করতে না পেরে নিম্ম আয়ের মানুষজন খাদ্যাভাব ও অর্থসংকটে পড়েছে।
এসব মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন। কারো পরিবারে খাবার সংকট দেখা দিলে পৌর মেয়রকে ফোনে অবহিত করলেই ঠিকানা অনুযায়ী খাবার পৌঁছে দিচ্ছেন পৌর মেয়রসহ পৌর কর্মকর্তা কর্মচারীরা।
সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন বলেন, প্রাথমিকভাবে প্রায় ১ হাজার হতদরিদ্রের কাছে খাবার পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে পাঁচ শতাধিক প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে খাবার ও নগদ দুইশত টাকা বিতরন করা হয়েছে। আগামী শনিবার পাঁচ শতাধিক বাস, সি এনজি কর্মচারীকে শুকনো খাবার ও নগদ টাকা বিতরণ করা হবে। পরে চাহিদা অনুযায়ী এর সংখ্যা বাড়ানো হবে।
খাবার প্যাকেটজাত ও বিতরনে সাহায্য করছে সোনাগাজী পৌরসভার কর্মচারীবৃন্দ। প্রত্যেকটি পরিবারের জন্য তৈরি এই প্যাকেটে থাকছে ৩ কেজি আলু, ১ কেজি ডাল, মুড়ি এবং ছোলাবুট।
ইতোমধ্যে নাগরিকদের সুরক্ষার জন্য মাস্ক, স্যানিটাইজার সামগ্রী বিতরণ করেন সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com