shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

চৌদ্দগ্রামে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২১, ১২:৩৮

চৌদ্দগ্রাম কুমিল্লা

সত্যের সন্ধানে, মানবতার কল্যাণে- এ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত ‘মানবতার ডাক সামাজিক সংগঠন’ এর উদ্যোগে মাহে রমজান মাস উপলক্ষে ৩০০ অসহায় ও গরীব পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।

এ উপলক্ষে (২২ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি মুক্তিযোদ্ধা বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। 

সংগঠনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক কাজী মোঃ মহি উদ্দিন মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান, কনকাপৈত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম মজুমদার, মুন্সিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আক্কাছ মজুমদার, আ’লীগ নেতা এডভোকেট মহিউদ্দিন নসু, হারুনুর রশীদ, আবুল কাশেম, মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, ছাতিয়ানী শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও সভাপতি মমিন মোল্লা, আ’লীগ নেতা মাস্টার ইউনুছ মিয়া, ফরিদুল ইসলাম মজুমদার, কনকাপৈত ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, ইউপি সদস্য সাহাব উদ্দিন মোল্লা, যুবলীগ নেতা জামসেদ মজুমদার, ফারুক মজুমদার। 

‘মানবতার ডাক সামাজিক সংগঠন’ এর সভাপতি ইউসুফ মিয়াজী ও সাধারণ সম্পাদক রোকন উদ্দিনের যৌথ পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোঃ রুবেল, সাংগঠনিক সম্পাদক হাসান মজুমদার, সদস্য সাদ্দাম হোসেন মোল্লা প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।