shopner bd
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
×

বীরগঞ্জে ড্রাম ট্রাক দিয়ে অবৈধভাবে বালু সরবরাহ, ভ্রাম্যমান আদালতে জরিমানা

  দিনাজপুর প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২১, ২২:৩৮

দিনাজপুর

দিনাজপুরের বীরগঞ্জে ১০ চাকার ড্রাম ট্রাক দিয়ে অবৈধভাবে বালু সরবরাহ করায় ভ্রাম্যমান আদালত তিন টি ট্রাকের ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের বলদিয়া পাড়ায় এলাকায় মেসার্স নয়ন কন্সট্রাকশন প্রোঃ মোঃ নুর-এ-আলম সিদ্দিকী ঝাড়বাড়ী নদী হতে বালু উত্তলনের ইজারা নেয়। ইজারা নেওয়ার পর হতে ১০ চাকার ড্রাম ট্রাক দিয়ে অবৈধভাবে জেলার বিভিন্ন স্থানে বালু সরবরাহ করে। 

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে এলাকাবাসী ১০ চাকার ড্রাম তিনটি ট্রাক আটক করে উপজেলা প্রশাসনকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ ডালিম সরকার ঘটনা স্থলে গিয়ে ট্রাক ৩টিকে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এসময় এলাকাবাসী জানায়, ১০ চাকার ড্রাম ট্রাক চলাচলের কারনে তারা সড়ক দূর্ঘটনার আশংকায় নিরাপত্তা হীনতায় ভুগছে। পাশাপাশি সড়কগুলি দ্রুত নষ্ট হতে শুরু করেছে। এব্যাপারে এলাকাবাসী প্রশাসনের কাছে ১০ চাকার ড্রাম ট্রাক বন্ধের জোর দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।