shopner bd
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
×

হিলিতে এ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন

  হিলি প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২১, ১৪:১৯

হিলি

দিনাজপুরের হিলিতে রাওতাড়া দক্ষিনপাড়া হাজী জামে মসজিদের ক্যাশিয়ার ইলিয়াস মন্ডলের উপর এ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। রাওতাড়া গ্রামবাসীর আয়োজনে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় হিলি ঘোড়াঘাট সড়কের রাওতাড়া নামক স্থানে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা। এতে বিপুল সংখ্যক নারী ও পুরুষ গ্রামবাসীরা অংশগ্রহন করেন। এর আগে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

সভায় বক্তারা বলেন, মসজিদের কমিটিকে নিয়ে ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে মসজিদের ক্যাশিয়ার  ইলিয়াস মন্ডলের উপর এ্যাসিড নিক্ষেপের মতো জঘন্যতম ঘটনা ঘটানো হয়েছে। আমরা গ্রামবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানাই, একইসাথে তার উপর এ্যাসিড নিক্ষেপকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাচ্ছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।