shopner bd
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
×

চুয়াডাঙ্গার সীমান্তে ১২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ জুন ২০১৯, ১৫:৩৩

চুয়াডাঙ্গার জীবননগরে পরিত্যক্ত অবস্থায় ১২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। শনিবার উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকা হতে ফেন্সিডিলগুলি উদ্ধার করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের আমবাগানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় নতুনপাড়া আমবাগানে কৌশলে লুকিয়ে রাখা একটি ব্যাগ থেকে ১২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় কেউ আটক হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন খালিশপুরস্থ-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।