চুয়াডাঙ্গার সীমান্তে ১২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগরে পরিত্যক্ত অবস্থায় ১২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
শনিবার উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকা হতে ফেন্সিডিলগুলি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের আমবাগানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় নতুনপাড়া আমবাগানে কৌশলে লুকিয়ে রাখা একটি ব্যাগ থেকে ১২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় কেউ আটক হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন খালিশপুরস্থ-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান।