shopner bd
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
×

হিলিতে ফেন্সিডিলসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক

  হিলি প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২১, ১৭:৫০

হিলি

দিনাজপুরের হিলিতে ১৭৭ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেট কারসহ ৩ জন নারী ও ২ জন পুরুষ ফেন্সিডিল ব্যবসায়ীকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহীদ।

শুক্রবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১২ দিকে উপজেলার হরিহরপুর এলাকা থেকে তাদেরকে আটক করে থানা পুলিশ। 

আটককৃতরা হলেন, ভানু ওরফে বানু বেওয়া (৬২) স্বামী-মৃত জেকের আলী, রাজিয়া সুলতানা (৬০) স্বামী-মৃত সিরাজ সরদার, মাজেদা বেগম (৩২) স্বামী-সোহেল রানা, মাসুদ রানা (৩৮) পিতা- খান সাত্তার উভয়ের ঠিকানা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়ায়। গাড়ীর ড্রাইভার দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ছিমর গ্রামের মৃত আবু বক্করের ছেলে আবু সাঈদ (২৪)। 

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, হাকিমপুর উপজেলার হরিহরপুর নামক এলাকায় সন্দেহ জনক একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশী করলে প্রাইভেট কারে থাকা যাত্রীর শরীরের সাথে বিশেষ কায়দায় মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করার সময় তাদের কাছ থেকে ১৭৭ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। 

পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।