রংপুর প্রতিনিধি ০৩ মে ২০২১, ২১:৪৫
রংপুর সদর উপজেলায় ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে দুই লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
আজ সোমবার (৩ মে) দুপুরে রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা মোবাইল কোর্ট পরিচালনা করেন।
রংপুর সদর উপজেলার সীমানা ঘেঁষে বয়ে গেছে ঘাঘট নদী। কয়েক দিন ধরে হোসেন নগর এলাকায় এ নদী থেকে খননযন্ত্র দিয়ে কয়েক ব্যক্তি অবৈধভাবে বালু তুলে বিক্রি করছিলো। স্থানীয় লোকজন বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করলে পরিপ্রেক্ষিতে আজ দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় অবৈধভাবে বালু তোলার কাজে যুক্ত মেশিন জব্দ করা হয়। পরে বালু উত্তোলন কার্যক্রমের সাথে জড়িত সবুজ মিয়া ও জাহিদুল ইসলাম নামক দুই জনকে দুই লাখ জরিমানা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন,একটি চক্র ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।খবর পেয়ে নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলন কার্যক্রমের সাথে জড়িত দুইজন ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com