স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৬ মে ২০২১, ১৬:৫৯
স্বাস্থ্যবিধি না মেনে শপিংমল খোলা রাখায় বেশ কয়েকজন দোকানিকে জরিমানা করেছেন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৬ মে) সকালে রাজধানীর মৌচাক আনারকলি শপিংমলে এই অভিযান চালানো হয়।
ঈদের আগে শপিংমল, বিপণিবিতানে ক্রেতাদের উপচেপড়া ভিড়, কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে সরকারের কঠিন নির্দেশনা থাকলেও কোথাও কোথাও ব্যত্যয় ঘটেছে।
আর এজন্য মাঠে নেমেছেন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। সকালে অভিযান পরিচালনা করা হয় রাজধানীর মৌচাক আনারকলি মার্কেটে। মাস্ক না পরায় জরিমানা করা হয় বেশ কয়েকজন বিক্রেতাকে।
এক কিক্রেতা বলেন, একটু অস্বস্তিবোধ করায় মুখ থেকে মাস্ক নামানোর সময় আমাকে জরিমানা করা হয়। এটা কোনোভাবে ঠিক হয়নি।
কেনাকাটা করতে আসা ক্রেতা-বিক্রেতা সবাই এই অভিযানকে স্বাগত জানিয়ে বলছেন করোনার এই সময়ে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই।
ক্রেতারা বলেন, ঈদ তো কিছু কেনাকাটা থাকেই সেজন্য আসা। সেই সঙ্গে বাচ্চাদের জন্য কেনাকাটা করা খুবই জরুরি ছিল।
অভিযানের নেতৃত্ব দেওয়া পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, স্বাস্থ্যবিধি না মানা হলে ক্রেতা-বিক্রেতা উভয়কেই জরিমানা করা হবে। প্রয়োজনে শপিংমল, বিপণিবিতান বন্ধ করে দেওয়া হবে।
ডিএমপি নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল হক বলেন, অধিকাংশ দোকান যদি স্বাস্থ্যবিধি না মানে তাহলে শপিংপল বন্ধ করে দেওয়ার নির্দেশনা রয়েছে আমাদের। আমরা ব্যবসায়ীদের বলেছি, স্বাস্থ্যবিধি মেনে আপানারা ব্যবসা করেন।
ব্যবসায়ীদের কথা মাথায় রেখে চলমান লকডাউনের মধ্যে গত ২৫ এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com