shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

নগরকান্দায় সংসদ উপনেতার পক্ষে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরন

  নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ০৭ মে ২০২১, ১৮:২৩

নগরকান্দা ফরিদপুর

ফরিদপুরের নগরকান্দায় হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি’র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (০৭ মে) সকালে উপজেলা পরিষদের ইউএনও পার্কে এসব উপহার অসহায় পরিবারের হাতে তুলে দেন উপনেতার পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী। উপনেতার ব্যক্তিগত ত্রান তহবিল থেকে ২৩০ টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, দুধ, সাবান সহ অন্যান্য সামগ্রী দেওয়া হয়েছে। এছাড়াও  ত্রান ও দুর্যোগ দপ্তরের বরাদ্ধে ভিজিএফ এর আওতায় উপজেলার ফুলসুতী ইউনিয়নের ৫ শত ৪৮ টি অসহায় পরিবারের মাঝে প্রত্যেককে সাড়ে চার শত টাকা করে বিতরন করা হয়। 

এসময় আরো উপস্থিত ছিলেন- সংসদ উপনেতার এপিএস শফিউদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সহকারী কমিশনার ভুমি আহসান মাহমুদ রাসেল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুনাহার রিটা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, ফুলসুতী ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।