shopner bd
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
×

হিলিতে ডাকাত আটক

  হিলি প্রতিনিধি ০৮ মে ২০২১, ১৫:৫৮

হিলি দিনাজপুর

দিনাজপুরের হিলিতে ডাকাতি মামলার ১নং পলাতক আসামী সুজন মিয়াকে যৌথ অভিযানে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ ও দিনাজপুর র‌্যাব-১৩।

শুক্রবার (৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টার সময় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কামদিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দেওগ্রাম গ্রামের গোলামরুসল ফকিরের ছেলে সুজন মিয়া (২০)। 

হাকিমপুর থানার তদন্ত কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ডাকাতির মামলায় পলাতক আসামী গাইবন্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজার নামক স্থানে অবস্থান করছে। পরে থানার পুলিশ সদস্য এবং দিনাজপুর র‌্যাব-১৩ এর যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আসামীকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।