রামপাল (বাগেরহাট) প্রতিনিধি ১৩ মে ২০২১, ১৮:১৭
বাগেরহাটের রামপাল উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে স্থানীয় আওয়ামী লীগ নেতা শেখ মনির আহমেদ প্রিন্স, রামপাল উপজেলা সাধারণ সম্পাদক (যুবলীগ) ব্যাক্তিগত উদ্যেগে করোনার প্রভাবে কর্মবিমুখ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, ‘কোভিড-১৯ একটি মারাত্মক রোগ। এই রোগ বিশ্বব্যাপি মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। দিন দিন এর প্রকোপ বেড়েই চলেছে। বিদেশে অনেক বাংলাদেশী নাগরিক ইতোমধ্যে মারা গেছেন। আমাদের বাংলাদেশেও এই রোগের আক্রান্ত হয়ে অনেকে মারা গেছেন। তাই আমাদের সচেতনতা বজায় রাখা ছাড়া আর কোন উপায় নেই।
এ সময় উপস্থিত ছিলেন- বিল্লাল হাওলাদার, রিংকু শেখ, সাহেদ মোল্লা, জুবায়ের শেখ, রাজু শেখ, এনামুল মোল্লা প্রমুখ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com