shopner bd
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
×

বস্তার দোকানে মাদকের ব্যবসা, দুই জন আটক

  হিলি প্রতিনিধি ১৬ মে ২০২১, ১৫:১২

হিলি

দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে খালি বস্তার দোকানের আড়ালে মাদক ব্যবসার দায়ে রাজু আহম্মেদ (৪৫) ও তার সহযোগী জুয়েল রানা ওরফে বান্টি (৩০) নামে দুজনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

শনিবার (১৫ মে) রাত সাড়ে ৮টায় হিলি বাজারের পাতিলহাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ওই দোকান থেকে বিভিন্ন ব্রান্ডের ৩৫ বোতল মদ, ৫ বোতল ফেনসিডিল ও ৩০টি ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করা হয়। রাজু আহম্মেদের বিরুদ্ধে আগের ১২টি মাদক মামলা রয়েছে।

আটককৃতরা হলেন, হিলির মধ্যবাসুদেবপুর এলাকার মৃত জহুরুল হকের ছেলে রাজু আহম্মেদ এবং জুয়েল রানা একই এলাকার মাঠপাড়া গ্রামের মৃত সুরত আলীর ছেলে। 

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হিলি বাজারে রাজুর খালি বস্তার দোকনে মাদক বিক্রি চলছে। পরে সেখানে অভিযান চালিয়ে তার দোকানের বিভিন্ন স্থান থেকে বিশেষ কায়দায় রাখা ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৩৫ বোতল মদ, ৫ বোতল ফেনসিডিল ও ৩০টি ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করা হয় এবং রাজু আহম্মেদ ও তার সহযোগী জুয়েল রানাকে আটক করা হয়। 

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।