shopner bd
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
×

কালিয়াকৈরে সাংবাদিক রোজিনাকে নির্যাতন গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবীতে মানববন্ধন

  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ১৯ মে ২০২১, ১৮:৪২

কালিয়াকৈর গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈরে বুধবার দুপুরে “প্রথম আলো”র অনুসন্ধানী মূলক সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন, লাঞ্ছিত ও গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবীতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে এ কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইযুব রানা, সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদী, যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ. এম শহিদুল ইসলামসহ আরো অনেকে। 

এ সময় আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর প্রেসক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তার উপর নির্যাতনকারী স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজদের বিচার দাবী করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।