হিলি প্রতিনিধি ২১ মে ২০২১, ২০:২৩
প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রনালয়ে আটকে রেখে হেনস্তা ও আটকের প্রতিবাদ এবং দোষী কর্মকর্তা কর্মচারীদের অপসারনসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে দিনাজপুরের হিলিতে মানববন্ধন করেছে সাংবাদিরা।
হাকিমপুর প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করেন সাংবাদিকরা। এতে বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দেওয়া , মিথ্যা মামলা প্রত্যাহারসহ ওই ঘটনায় দোষী কর্মকর্তা কর্মচারীদের অপসারনসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, ধর্ম ও ক্রিড়া সম্পাদক আব্দুল আজিজ, হিলি টিভি রিপোটার্স ইউনিটির সভাপতি সালাহউদ্দিন বকুল, সাধারন সম্পাদক হালিম আল রাজীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com