পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি ২২ মে ২০২১, ২২:২৭
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া-মোল্লাপাড়া মিনি বিশ্বরোডে মাটি ফেলে কর্দমাক্ত করায় তিনজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
গতকাল শুক্রবার (২১ মে) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মোল্লাপাড়া বাজারে মিনি বিশ্বরোডে মাটি ফেলে ক্ষতিগ্রস্থ করায় তিনজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় লক্ষ টাকা জরিমানা করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলো, উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া দনকুড়ি গ্রামের নূরুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (৫২), খোকসা গ্রামের মৃত হাসেম আলীর ছেলে নাহিদ ইসলাম (৩২) ও একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে সোহরাব হোসেন (৩১)। ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, গত ১৬ মে স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি জারি করেন।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া বাজারসহ ঝলমলিয়া মিনি বিশ্বরোডে কিছু সংখ্যক মাটি বহনকারী গাড়ী মিনি বিশ্বিরোডের উপর মাটি ফেলছেন বা মাটি বহনকারী গাড়ী থেকে মাটি পড়ে রোডের পীচ ক্ষতিগ্রস্থ হচ্ছে। সামান্য বৃষ্টিতে রাস্তা কর্দমাক্ত হওয়ার কারণে রাস্তায় অনেক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে।
সাধারণ জনগণ মোটরসাইকেল, রিক্সা প্রভৃতি থেকে পড়ে যাচ্ছে, কাদার কারণে মানুষ রাস্তায় হাটতে পাড়ছে না। যারা রাস্তার উপর মাটি ফেলে রাস্তা কর্দমাক্ত করে রাস্তার ক্ষতি সাধন করছেন আগামী দুই দিনে মধ্যে রাস্তা পরিস্কার করার জন্য বলা হয়। অন্যথায় মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়। সংশ্লিষ্ট এলাকাবাসীর অভিযোগে ভিত্তিতে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয় বলে জানাযায়।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড নূরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ জানান, গণবিজ্ঞপ্তির মাধ্যমে মিনি বিশ্বরোডের মাটি ফেলে কর্দমাক্ত করায় তাদেরকে শতর্ক করা হয়েছে। তারা এ বিষয়ে কোন কর্মপাত না করায় সংশ্লিষ্ট ব্যক্তিগণের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। আগামিতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে এ কর্মকর্তা জানান।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com