চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ২৫ মে ২০২১, ১৬:০৯
কুমিল্লার চৌদ্দগ্রামে ১৬ কেজি গাঁজাসহ মাসুম বিল্লাহ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭ এর একটি টিম। সে সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর মিস্ত্রী বাড়ির সৈয়দ রাজের ছেলে।
মঙ্গলবার তাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র্যাব-৭ ফেনী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবদুল ওয়াকিল বাদি হয়ে একটি মামলা করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে ইন হোটেলের সামনে থেকে ১৬ কেজি গাঁজাসহ মাসুম বিল্লাহকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে কুমিল্লা ও ফেনীসহ দেশের বিভিন্নস্থানে মাদক ব্যবসা করে আসছিল বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, আটককৃত মাসুম বিল্লাহর বিরুদ্ধে র্যাব মাদক আইনে মামলা করলে আমরা তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com