কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ২৬ মে ২০২১, ১৪:২৩
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাশাকৈর এলাকায় সেতু আক্তার (১৯) নাম এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুরে বাড়ির পাশের সেপটি ট্যাংকি থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরিফ ও রাসেল নামে দু'জনকে আটক করা হয়েছে। তার নাকে মুখ, মাথায়, গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এর আগে গতকাল রাতের কোনো এক সময় ধর্ষণের শেষে শ্বাসরোধে ও আঘাত করে হত্যার পর তাকে সেপটি ট্যাংকিতে ফেলে রাখা হয়। নিহত গৃহবধূ উপজেলার কম্বলপাড়া এলাকার রাসেলের স্ত্রী।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, বাড়ির পাশের সেপটি ট্যাংকি থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, অসামাজিক কার্যকলাপকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ধর্ষণের হত্যা কিনা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত করা যাবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com