স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৭ মে ২০২১, ১২:৫৯
লক্ষ্মীপুরে ফাঁদে ফেলে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে দৈহিক সম্পর্কের ভিডিও ও ছবি (স্থিরচিত্র) ধারণ করে তাকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করার অভিযোগে রাশেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল ভোরে সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় অভিযান চালিয়ে রাশেদকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলার কুশাখালি গ্রামের আবু তাহেরের ছেলে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ১টি মেমোরি কার্ড, ২টি সিমসহ প্রবাসীর স্ত্রীর সঙ্গে দৈহিক মেলামেশার বেশকিছু স্থিরচিত্র ও ভিডিও উদ্ধার করা হয়।
গতকাল র্যাব ১১-এর লক্ষ্মীপুর ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব লক্ষ্মীপুর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com