shopner bd
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
×

ময়মনসিংহে চাষিদের মাঝে বিনাধানের বীজ বিতরণ ও কৃষক সমাবেশ

  ময়মনসিংহ প্রতিনিধি ৩১ মে ২০২১, ২১:৩৬

ময়মনসিংহ

ময়মনসিংহ সদরের দাপুনিয়া ও চরাঞ্চলের তিন শতাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিনাধান-১১, বিনাধান-১৬ এবং বিনাধান-১৭ এর বীজ বিতরণ ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে বিনা প্রধান কার্যালয়ে ড. এম এ ওয়াজেদ মিয়া অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ডঃ মির্জা মোফাজ্জল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিনার পরিচালনা পর্ষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

বক্তব্য রাখেন- বিনার পরিচালক ড. জাহাঙ্গীর আলম, পরিচালক ডঃ আবুল কালাম আজাদ, পরিচালক ডঃ আব্দুল মালেক, সিএসও আরসি ডঃ মোঃ মনজুরুল ইসলাম ও চর উত্তরাঞ্চল ও পাহাড়ি এলঅকার উপযোগি ফসলের লাভজনক শস্য ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন এবং শস্য নিবিড়তা বৃদ্ধিকরণ কর্মসুচীর প্রকল্প পরিচালক কৃষিতত্ব বিভাগের প্রধান ডঃ শহিদুল ইসলাম। 

অনুষ্ঠানের প্রধান অতিথি তিনশত কৃষকের মাঝে দশ কেজি করে আগাম ও স্বল্পজীবনকালীন, উচ্চ ফলনশীল বন্যা সহিষ্ণু জাতের বিনাধানের বীজ বিতরণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিনার উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ সাকিনা খানম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।