shopner bd
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
×

পচা চামড়ার দুর্গন্ধে অতিষ্ঠ হাটিকুমরুল এলাকার মানুষ

  সিরাজগঞ্জ প্রতিনিধি ০৮ জুন ২০২১, ০০:০৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

উত্তরবঙ্গের প্রবেশদ্বার (সিরাজগঞ্জ রোড) নামে পরিচিত সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন গোলচত্তর। একেতো এলাকায় ঘনবসতি তারপর আবার এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল। গোলচত্তর পাবনা রোড বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত সিরাজগঞ্জ জেলা চামড়া ব্যবসায়ী কল্যাণ সংস্থা যার লাইসেন্স নং দেখানো হয়েছে সমাজ সেবা (সিরাজগঞ্জ)-১০৫৩ এর আওতায়। ফলে এ এলাকায় প্রবেশ করলেই নাকে চলে আসে ময়লা-আবর্জনার দুর্গন্ধ। এতে নষ্ট হচ্ছে স্বাভাবিক সুস্থ পরিবেশ। পচা দুর্গন্ধে হচ্ছে বায়ুদূষণ। ফলে স্বাস্থ্য ঝুঁকিতে এখানকার মানুষ।

স্থানীয়দের অভিযোগ, পয়ঃনিষ্কাশনে পরিকল্পিত ব্যবস্থা নেই। এখানে নেই ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট কোন স্থান। বিষাক্ত কেমিক্যাল আর পচা চামড়ার বর্জ্য ফেলে রাখা হচ্ছে। যা ড্রেনের সঙ্গে মিশে পয়ঃনিষ্কাশনের পথে সৃষ্টি করছে প্রতিবন্ধকতা। ফলে একটু বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। এছাড়া ময়লার কারণে পায়ে হেঁটে রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আবর্জনার দুর্গন্ধে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেমন অপরিচ্ছন্ন হচ্ছে এলাকা, তেমনি মানুষের শরীরেও বাসা বাধছে নানা রোগ।

এখানে সিরাজগঞ্জ জেলা চামড়া ব্যবসায়ী কল্যাণ সংস্থা হওয়ার কারনে (সিরাজগঞ্জ রোড) গোলচত্তর এলাকার চতুরদিকে এই দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। আর এই দুর্গন্ধের কারণে প্রায় পাঁচ কিলোমিটার জায়গাজুড়ে চলাচল কষ্টকর হয়ে পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ, ময়লা-আবর্জনা ফেলার জন্য পরিকল্পিত কোনো ব্যবস্থা না থাকায় এমনটি হচ্ছে। এ নিয়ে পরিকল্পনা করা দরকার।

এ অবস্থায় হাটিকুমরুল বাসী স্বাস্থ্য ঝুঁকির মুখে রয়েছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর এসব যন্ত্রণা থেকে পরিত্রাণ চাইছেন এলাকাবাসী।

প্রথম দিকে কিছুটা ঠিক থাকলেও গত কয়েকদিন ধরে এসব চামড়া পচা দুর্গন্ধে এখানদিয়ে চলাচল করতে পারছেনা স্থানীয়রা।

এবিষয়ে সিরাজগঞ্জ জেলা চামড়া ব্যবসায়ী কল্যাণ সংস্থার সভাপতি আমিনুল ইসলাম জানান, ‘আমরা কাউকে পরোয়া করি না আমাদের গতিতে আমরা চলবো। আপনি আমাদের নেতা সাবুর সঙ্গে কথা বলেন, তিনি আপনাদের সাথে কথা বলে চা খাওয়ার ব্যবস্থা করে দেবে।’

পশুর পচা চামড়ার গায়ের সাথে লেগে থাকা মাংসগুলো ছাড়িয়ে কি করেন জানতে চাইলে বলেন, ‘আমার চামড়া পট্টি সাধারণ সম্পাদক রুহুল আমিন, ১৭০ টাকা কেজি দরে সেগুলো বিক্রি করে, ফুটপাতে হালিম বিক্রি করে তারা এই গুলো কিনে নেয়।’

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ জানান, ‘চামড়া সমিতির বৈধ কোন কাগজপত্র আছে কিনা সেটি খতিয়ে দেখে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।