সিরাজগঞ্জ প্রতিনিধি ০৯ জুন ২০২১, ২৩:০০
সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্যতিক্রমী উপহারে বিয়ে বাড়ি সজ্জিত হয়েছে। আর এটি হয়েছে উপজেলার সীমান্ত গুনগাতী গ্রামে। ঐ গ্রামে বিবাহ অনুষ্ঠানের সকল অতিথির হাতে বৃক্ষের চারা উপহার হিসাবে তুলে দেওয়া হয়। ব্যতিক্রমী এমন উদ্যোগের আয়োজন করে জীববৈচিত্র্য ও প্রকৃতি সংরক্ষণ কাজে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন "স্বাধীনজীবন"।
জানা যায়, বুধবার গুনগাতী গ্রামের মরহুম আজগর আলী প্রামানিক এর নাতনি বগুড়ার শেরপুর উপজেলা শহরের সাধুবাড়ী গ্রামের মোঃ আব্দুল করিম (বিএসসি)'র কন্যা মোছাঃ হ্যাপি খাতুন কানিজ এর সঙ্গে রায়গঞ্জ উপজেলার সলঙ্গার সার্জেন্ট মোঃ আবুল হোসেন (অবসরপ্রাপ্ত সেনাবাহিনী) এর-পুত্র মোঃ মাহফুজুল সাফি (শুভ) এর শুভবিবাহ সম্পূর্ন হয়।

এ বিয়েতে ২০ প্রজাতির ১০২ টি গাছের চারা উপহার হিসাবে দেওয়া হয়। স্বাধীন জীবনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক নাছিম উপস্থিত থেকে প্রকৃতি সংরক্ষণে আমাদের দায়বদ্ধতা বিষয়ে সচেতনতা মূলক আলোচনা করেন। সবাই স্বতঃস্ফূর্ত ভাবে গাছ উপহার গ্রহণ করেন।
অতিথিদের বকুল, সোনাল, কাঞ্চন, নিম, বহেড়া, হরিতকি, আমলকী, কাঠাল, পিয়ারা, জাম, লটকন, তেতুল, বাদামী, আতানা, কদবেল, চাপালিশ, আম ও জলপাই গাছের চারা তুলে দেওয়া।
এ সময় সংগঠনের অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন- ইকবাল হোসন হেলাল, রেজাউল করিম হিরা, হৃদয়, ইমন হাসান, মাহমুদুল হাসান খোকন, সাকিল আহম্মেদ, মোঃ মাহিন, নাফিউল হাসান প্রমুখ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com